পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি, শান্তি ও নতুন সম্ভাবনার বার্তা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করি।তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নানামুখী বিভাজন ও সংকট বিদ্যমান। এই পরিস্থিতিতে ঈদের শিক্ষা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি—সেটিই হোক এবারের ঈদের অঙ্গীকার। মোঃ রাব্বি যুব সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের ভূমিকা অপরিসীম। তাই যুব সমাজকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “ঈদ আমাদেরকে ক্ষমা, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মূল্যবোধকে ধারণ করে আমরা যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারি, তবে একটি সুন্দর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়া সম্ভব। শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে, আবারও সবাই কে ঈদ মোবারকবাদ জানাই।