বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় পুরো দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও গভীর উৎকণ্ঠায় প্রিয় নেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছেন।আজ দুপুরে সাবেক সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে মৎস্যজীবী দলের একটি প্রতিনিধিদল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন। নেতারা জানান, মাতৃস্বরূপা খালেদা জিয়ার চিকিৎসার প্রতিটি আপডেট জানতে তাঁরা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং সারাদেশের নেতাকর্মীর মতো তারাও প্রার্থনায় ব্যস্ত। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ শাহ আলম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম ভূঁইয়া এবং মহানগর দক্ষিণের আরও বেশ কয়েকজন নেতাকর্মী। তারা জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভই এখন তাদের একমাত্র কামনা। নেতৃবৃন্দের মতে, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর প্রতি মমতা, শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেতাকর্মীরা উদ্বিগ্ন হৃদয়ে হাসপাতালে অপেক্ষা করছেন।