অনুভূতির সঞ্চয়-----------তুমি কি হবে আমার সেই মাটির ব্যাংক? যেখানে লুকানো থাকবে একলা মনের সুর, প্রতিদিনকার খুচরো পয়সার মতো—জমা হবে কিছু অভিমান, কিছু মেঘ রোদ্দুর। যখন গোধূলি নামবে অলস সাঁঝের টানে অল্প অল্প করে তোমাতে সঁপে দেবো সব, কিছুটা নীরবতা, কিছুটা ব্যাকুলতা আর একলা ঘরের গোপন কলরব। পৃথিবী যখন ব্যস্ত থাকবে ভীষণ মহাজনে আমি তখন তোমার বুকে জমাবো যত্নে, হৃদয় নিংড়ানো এক একটি খুচরো অনুভূতি যা কখনো সস্তা নয়, অমূল্য কোনো রত্নে। আগলে রেখো আমায় তোমার মাটির ঘরে যেখানে ঝনঝন শব্দে বাজবে চেনা সুর, তুমিই হবে আমার গোপন সেই সঞ্চয় যেখানে ক্লান্তি শেষে শান্তি মেলে বহুদূর।🖋️—কণা মির্জা