বেদনার গাঙচিল কনিকা মাহমুদ এক জনমে নাইবা পেলাম তোমায় নাইবা পেলাম আগের সেই খুনসুটি, শিউলি তলায় দাঁড়িয়ে দেখি রোজ অবহেলায় ঝড়া ফুলের করুন লুটোপুটি তোমার দাবির দস্যিপনার কাছেল জ্জাবতী লতার মতো হেরে যেতাম রোজ, ভালোবাসার দাবির নোটিস এনে সুকৌশলে করেছো প্রেমের ভোজ চতুর সময় দেয় না ধরা হয় না হাটা, হয় না হাসা - হাসি, অলস কোনো প্রহর পেলে এসো শুনে যেও আজও কতটা ভালবাসি মনের দূরত্ব বেড়ে গেলে পরে পথের দূরত্ব হয়না আর মাপা, বুকের খাঁচায় অতৃপ্তির সেই স্মৃতিহাজার যুগ থাকুক পাথর চাপা অতীত দিনের যুগল সময় গুলো কপাট দেয়া মনের গহীন কোণে, ছুঁড়ে ফেলা এই আমিটা এখন বাঁচতে শিখে গেছি একা সঙ্গোপনে!