কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিদ মোস্তফা হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত আইন লঙ্ঘনের দায়ে মোট ০৬ (ছয়)টি মামলা দায়ের করা হয় এবং ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন ও অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে আরও ০২ (দুই)টি মামলা দায়েরপূর্বক ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ০৪ (চার)টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর-এর জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, বিআরটিএ কুষ্টিয়ার মোটরযান পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং পরিদর্শক (প্রসিকিউটর) জনাব নাসরিন সুলতানাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দক্ষ ও চৌকস কুষ্টিয়া পুলিশ বিভাগ-এর সদস্যরা। অভিযান শেষে আদায়কৃত সমুদয় জরিমানা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে