গাজীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে অক্টোবর/২৫ খ্রিঃ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। গাজীপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, অসাধারণ নেতৃত্ব, জনগণের সাথে ঘনিষ্ঠ সমন্বয় ও দ্রুত অপরাধ দমনে সফলতার জন্য ওসি আব্দুল বারিক এ পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার গ্রহণের পর ওসি আব্দুল বারিক বলেন, এই সম্মাননা শ্রীপুরবাসীর প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিলো। জনগণের সহযোগিতা এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা শ্রীপুরকে আরও নিরাপদ রাখতে কাজ করে যাব। জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাঁর অর্জনকে গাজীপুর জেলার সম্মান হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। গাজীপুর জেলায় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এমন প্রশংসনীয় অর্জন সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে।