সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন জনগণের ভালোবাসা ও আস্থার নাম ডাক্তার মাজহারুল আলম। গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম। সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত এক পরিচ্ছন্ন, ত্যাগী ও জনবান্ধব নেতার নাম এখন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাক্তার মাজহারুল আলম। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন কঠোর অবস্থানে। কোনো সময়ই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা অসৎ ব্যক্তিদের প্রশ্রয় দেননি। ঠিক এ কারণেই তিনি গাজীপুর-২ আসনের জনসাধারণের কাছে আস্থাভাজন একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।স্থানীয়রা জানান, ডাক্তার মাজহারুল আলম এমন একজন নেতা, যিনি নিজের স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর দৃষ্টান্তমূলক ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। গাজীপুর-২ আসনের সাধারণ জনগণ এখন একটাই প্রত্যাশা করছে, বিএনপি যেন ডাক্তার মাজহারুল আলম কে মনোনয়ন দিয়ে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ দেন।