গাজীপুর ২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক ডাক্তার মাজহারুল আলম। দীর্ঘদিন ধরে তিনি বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত থেকে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্বৈরাচারী শাসনের সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনও দল ও আদর্শ থেকে সরে আসেননি। রাজপথে সংগ্রামী নেতৃত্ব ও ত্যাগী মনোভাবের জন্য গাজীপুরের সাধারণ জনগণের কাছে তিনি আজ “জনগণের আস্থার পথিক” হিসেবে পরিচিতি পেয়েছেন। গাজীপুর ২ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততা তাঁকে এই আসনে একটি শক্ত প্রতিযোগিতামূলক প্রার্থী হিসেবে তুলে ধরেছে। এলাকাবাসীর আশা ডাক্তার মাজহারুল আলম নির্বাচিত হলে গাজীপুর ২ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি যদি গাজীপুর ২ আসনে জনগণের বিশ্বাসযোগ্য ও মাঠের কর্মী-নেতাদের মূল্যায়ন করে প্রার্থী দেয়, তাহলে ডা. মাজহারুল আলম হবেন একটি উপযুক্ত ও জনপ্রিয় নির্বাচন যোগ্য মুখ।