গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন
আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেছেন। শুক্রবার ৭ নভেম্বর বিকালে নিজ বাড়িতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি ও কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় তিনি নির্বাচনী রূপরেখা তুলে ধরেন এবং জনগণের কল্যাণে তার পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “গাজীপুর-৩ আসনের জনগণই আমার শক্তি। আমি জনগণের পাশে থেকে তাদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, যুবকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অংশগ্রহণকারীরা আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সাহেবের নেতৃত্বে আগামীর একটি উন্নত ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।