প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৭:৩২ পি.এম
তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গড়তে গাজীপুরে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

- তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক মনোজ্ঞ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এই সংগীতানুষ্ঠানে দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও উন্নয়নচেতনা বৃদ্ধির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও অনুপ্রেরণামূলক গান পরিবেশন করেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলতে পারি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ। গণযোগাযোগ অধিদপ্তরের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।
- সম্পাদক ও প্রকাশক: মোঃ মোবারক হোসেন
- ঠিকানা: গাজীপুর সদর গাজীপুর
www.dailybhoktasamachar.com