২০২৫-২০২৬ অর্থবছরের প্রচার কার্যক্রমের আওতায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যপাড়া প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ অপরিহার্য। সমাজে বৈষম্য দূর করে জবাবদিহিমূলক ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ প্রজন্ম ও নারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন। এই সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নারী অধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।