প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৫০ পি.এম
দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন।

- দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গাজীপুর জেলার শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল এগরটায় সততা স্টোর উদ্বোধন করা হয়। শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো কাজ পৌছে দিচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে । সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও বহুদিন থেকে উন্নত বিশ্বে এই চর্চা হয়ে আসছে । যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমাদের উন্নত পরিচয় মানুষ জানবে।

- । সভাপতির বক্তব্যে সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন সৎ কাজ করলে মানুষ মনে রাখে আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে । তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু ছায়েম, চকপাড়া পুলিশ ফারির ইনচার্য উপ-পুলিশ পরিদর্শক মোঃ আয়ুবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মকবুল হোসেন, স্কুলের দাতা পরিবারের সদস্য গণ ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী
সভা শেষে স্কুলের প্রাঙ্গণে সকলে মিলে সততা স্টোর উদ্বোধন করা হয়।
- সম্পাদক ও প্রকাশক: মোঃ মোবারক হোসেন
- ঠিকানা: গাজীপুর সদর গাজীপুর
www.dailybhoktasamachar.com