এত কাছে আছো তুমি, অথচ কি ভীষণ এক বিস্ময়!তোমার কাধের পাশে আমার এই শান্ত বসে থাকা, যেন অনন্তকালের কোনো এক চেনা গল্প ছুঁয়ে যায় মন তোমার নিশ্বাসের মৃদু হাওয়া। কিছু কথা না বলেও, কত কথা হয়ে যায় বলা...চোখের ওপারে চোখের ভাষা, নীরবতার মাঝে শ্রেষ্ঠ কাব্যের উন্মেষে কোলাহল থমকে দাঁড়ায় যুগলবন্দিতে। তুমি পাশে আছো তাই চারপাশটা আলোময়, মুহূর্তরা সব বন্দি হোক এই স্নিগ্ধ হাসিতে, তোমার সাথেই হোক আমাতে প্রতিটি বসন্তের জয়।পৃথিবীর সবটুকু কোলাহল আড়াল করে তোমার পাশে কিছুক্ষণ বসে, এই নীরবতাটুকু উপভোগের মাঝেই লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠতা। পরিচয় : কণা মির্জা, একজন লেখিয়ে ।