ভাওয়ালগড়ে জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক সন্ধ্যা: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ জাহাঙ্গীর আলম। গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর জেলা ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ডা. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সুর সম্রাট মশিউর রহমান ঢাকা। তাঁর সুমধুর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর। পুরো আয়োজন জুড়ে ছিল দেশীয় গান, সাহিত্যচর্চা ও মনোমুগ্ধকর সুরের সমাহার। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। বক্তারা বলেন, সমাজের সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আয়োজনের সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান।