শ্রীপুর থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৫ আসামী আদালতে প্রেরণ। গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এ সকল আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল এবং বাকিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। অভিযান শেষে গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে।