২১ ফেব্রুয়ারি “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আজ যথাযোগ্য মর্যাদায় কর্মসূচির আয়োজন করে। ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষাবিদ মো. হাবিবুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শাখার প্রভাষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণ। আলোচনায় তিনি ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।