জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হাজারীবাগ থানা শাখার উদ্যোগে কর্মীসভা ও ১৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় হাজারীবাগ থানার নিমতলী সুলতানগঞ্জ পানির পাম্পের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ সোলায়মান জিয়া এবং পরিচালনা করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ও হাজারীবাগের কৃতি সন্তান রনি আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী ও কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিঞা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা এবং কামরাঙ্গীরচর থানা মৎস্যজীবী দলের আহবায়ক রিজভী।এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজুল কবির মুক্তা, ধানমন্ডি থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াসিন মোল্লা, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম চৌধুরী ও আক্তার বাবু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন, হাজারীবাগ থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ হারুন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, উত্তর মহানগরের নেতা নাসির উদ্দিন ও পাবেল, দক্ষিণ মহানগরের আলী মন্ডল ও হাজী ইব্রাহিম খলিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সভা শেষে হাজারীবাগ থানার ১৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।