সফিপুরে আইডিয়াল বইমেলা। জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে তিন দিনের আইডিয়াল বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় ওই বইমেলার উদ্বোধন হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বইমেলা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।