ঝিনাইদহের সন্তান আজাদ জাহানকে গাজীপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার এক সরকারি প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে ভোলা জেলার জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। নবনিযুক্ত জেলা প্রশাসক আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় তার গ্রামের বাড়ি। এদিকে বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে উপসচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়।