পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে দুলাই ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে,( ১৭ নভেম্বর সোমবার) দুলাই ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি সন্ধ্যায় চিনাখরা রাজার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির দুলাই ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, দুলাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রহমত আলী খান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল প্রামানিক, মোঃ আশরাফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা সাইদুল ইসলাম, সুজানগর উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাব্বি, ছাত্রদল নেতা সৌরভসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।সমাবেশে মিছিলকারীরা রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। বক্তারা বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক ঐতিহাসিক মুহূর্ত। দুলাই ইউনিয়ন বিএনপি রায় ঘোষণাকে জুলাই শহীদদের বিজয়ের স্বীকৃতি হিসেবে অভিহিত করে আনন্দ মিছিলের মাধ্যমে উদযাপন করে।