বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৮ ডিসেম্বর, রবিবার রাত ৮টায় বাড্ডায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড্ডা থানা মৎস্যজীবী দলের আহবায়ক মেহেদী হাসান রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোবারক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ, এছাড়া বক্তব্য দেন বাড্ডা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন, তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, মহানগর নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, রাশেদ, আশরাফুল ইসলাম, মোঃ হারুন, হাতিরঝিল থানার আহবায়ক খাজা সলিমুল্লাহ টিপু, তেজগাঁও থানার সভাপতি আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, গুলশান থানার আহবায়ক রুবেল, মিরপুর থানার সদস্য সচিব নবীর হোসেনসহ বাড্ডা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, যা পুরো অনুষ্ঠানে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।