বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট থানা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় মানিকদি আমতলায় মৎস্যজীবী দলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ক্যান্টনমেন্ট থানা মৎস্যজীবী দলের সভাপতি রনি হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেন সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক পাটোয়ারী এবং কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া। এছাড়া মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ ও মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুল হান্নান বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম ভূঁইয়া, সাংবাদিক রফিকুল ইসলাম রাফি, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব মোস্তফা শেখ, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন ও তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আশরাফুল হক, মহানগর নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, আতাউর রহমান রাশেদ, তেজগাঁও থানার আহ্বায়ক আমানুল্লাহ ও সদস্য সচিব আব্দুল ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ওলামা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে ক্যান্টনমেন্ট থানা ওলামা দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে দেশনেত্রীর সুস্থতা কামনা করে উপস্থিত সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।