বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঢাকার মোহাম্মদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় মোহাম্মদপুরের জহুরী মহল্লায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা ২৯ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাদেক সদস্য সচিব আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ওমর ফারুক পাটোয়ারী এবং কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন তুহিন ও তৌহিদুল ইসলাম মজুমদার শামীম, মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আশরাফুল হক, মহানগর নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, আতাউর রহমান রাশেদ, তেজগাঁও থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল ওহাব, উত্তরখান থানা আহ্বায়ক মোঃ শাহিন ও মোঃ রোমান আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন মুন্সি, মোহাম্মদপুর থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রাজিব, সাধারণ সম্পাদক মোঃ মীর মামুন, মোহাম্মদপুর থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ শাকিল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত সর্বসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।