২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শনিবার রাজধানীতে একাধিক কবর জিয়ারতের মাধ্যমে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেছেন। দিনের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বিদ্রোহী কবির সাহিত্যকর্ম ও দেশপ্রেমিক চেতনার কথা স্মরণ করে জাতির সাংস্কৃতিক ও গণতান্ত্রিক সংগ্রামে নজরুলের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি বিএনপির সাবেক নেতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের প্রতি তাঁদের আত্মত্যাগকে স্মরণ করেন। কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দলীয় সূত্র জানায়, এসব কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমান ইতিহাস, সংস্কৃতি ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন