রবিবার, ২৮ ডিসেম্বর—গাজীপুর-০৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের আগে আবেগঘন এক বক্তব্যে অধ্যাপক ডা. বাচ্চু বলেন, আজ আমার জীবনের বিশেষ একটি দিন। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আজ আমি গাজীপুর-০৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছি। আজ আমার বাবা জীবিত থাকলে তিনি অনেক খুশি হতেন। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার আগে তিনি বাবার কবর জিয়ারত করেছেন। বাবা ও মায়ের দোয়াতেই আজ আমি এই পর্যন্ত এসেছি, বলেন তিনি। দেশবাসীর কাছে দোয়া কামনা করে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চ, আরও বলেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। একই সঙ্গে তিনি গাজীপুরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও স্বাস্থ্যখাতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। গাজীপুর-০৩ আসনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা