গাজীপুর সদরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।অনুষ্ঠানটি গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক মুসল্লী। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ রমজান আলী, মোঃ সোহাগ হোসেন, আসাদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়