শুক্রবার ৯ জানুয়ারি জেলার কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে ওই বার্ষিকী অনুষ্ঠিত হয়। গাজীপুর ও এর বাইরের বিভিন্ন জেলা থেকে আসা আড়াই শতাধিক এসএসসির ১৯৮৬ উত্তীর্ণ বন্ধুরা এতে অংশগ্রহণ করেন। সকালে এই আয়োজনের উদ্বোধন করেন গাজীপুর জেলা এসএসসি ১৯৮৬ ব্যাচ বন্ধুর সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান মালায় ছিলো জম্পেশ আড্ডা ,ফটোসেশন, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন। সকাল ,দুপুর, বিকেল সুস্বাদু খাবার পরিবেশন তো ছিলই। অনুষ্ঠানমালা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। গাজীপুর ৮৬ বন্ধুর সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এতে কোরআন তেলাওয়াত ও অপর বন্ধু বিধান চন্দ্র বর্মন গীতা পাঠ করেন। দিনব্যাপী চলমান এই আয়োজনে জেলার বাইরে থেকে অংশগ্রহণকারী অতিথি বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী কামাল, রংপুরের মাহফুজুর রহমান রুবেল, বিউটি প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাঙ্গাইলের ৮৬ বন্ধু জিএম শফিকুর রহমান প্রমুখ। বন্ধুর সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বললেন, প্রতিবছরের মত অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। বন্ধুদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়িয়ে দেয় এমন আয়োজন