শনিবার ৩১ জানুয়ারি গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আয়োজিত এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণা চলাকালে মোঃ আজহারুল ইসলাম মন্ডল বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও ন্যায়বিচারের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবুল কাসেম, মোঃ আলম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতাকর্মীরা পাড়া-মহল্লা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ভাওয়ালগড় ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে গাজীপুর–৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে