সোমবার ২ ফেব্রুয়ারি, গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মন্ডল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম, মোঃ বাতেন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতাকর্মীরা পিরুজালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় নেতারা আরও বলেন, মৎস্যজীবীসহ সব পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়