গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি এ গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডি. এম. আজহারুল ইসলাম।গণসংযোগে আরও অংশগ্রহণ করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিলনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে ডি. এম. আজহারুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। ধানের শীষই হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, পিরুজালীসহ পুরো গাজীপুর সদর এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি প্রাণবন্ত হয়ে ওঠে