তারেক জিয়ার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। দেশ আর অতীতের মতো চলবে না। বিএনপি মনোনীত গাজীপুর ৩ আসনের প্রার্থী ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু শুক্রবার বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরি এলাকায় এক নির্বাচনী সভায় একথা বলেন। তিনি বলেন, বিএনপি সঠিক রাজনীতি করে । যারা দলে থেকে ভুল পথে যায় তাদেরকে বহিষ্কার করা হয়। শহীদ জিয়া ও খালেদা জিয়া দেশের জন্য কাজ করেছেন। সামনে তারেক জিয়ার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সকলকে থাকতে হবে ঐক্যবদ্ধ। তিনি ওই সময় উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। নির্বাচনী ওই সভায় স্থানীয় শীর্ষ পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।