সোমবার ৯ ফেব্রুয়ারি গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণমিছিল ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকায় এই গণমিছিল ও প্রচারণায় নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী। প্রচারণাকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডল, ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জুলহাস বেগ, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়নাল হক মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমির হাসান রিপন, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাসেম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।নির্বাচনী প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, এই দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। বিএনপিই একমাত্র দল যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে লড়াই করছে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণই হবে শেষ সিদ্ধান্তের মালিক। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে বিএনপিই পারে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গণমিছিল ও প্রচারণার মধ্য দিয়ে ভাওয়ালগড় ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃঢ়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে