শুভেচ্ছায় সিক্ত হলেন গাজীপুর ৫ (কালিগঞ্জ )আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। রোববার কালীগঞ্জে তার নিজ বাড়িতে তাকে শুভেচ্ছা জানান স্থানীয় বাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সোলেমান মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সদস্য বাবুল হোসেন খান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ ওই সময় এমপির হাতে তুলে দেন ফুলের তোড়া। এ সময় একেএম ফজলুল হক মিলন বলেন, দলীয় কর্মীদেরকে কোন্দলে না জড়িয়ে দলের ভাব মূর্তি রক্ষা করতে হবে। এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে হবে। প্রসঙ্গত, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।