রাজধানীর উত্তরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উত্তরা ৯ নম্বর সেক্টরের ১/বি রোডের ১৯ নম্বর বাসভবনে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান ও ওমর ফারুক পাটোয়ারী। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকি বিল্লাহ, কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর আলম, লিপটন চেয়ারম্যান, উত্তরের নেতা (দপ্তর দায়িত্বে) আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, মো. রোমান আলী, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রাফি, মোহাম্মদ হারুন, সানাউল্লাহ হাওলাদার, মো. মুন্না।এছাড়াও উত্তরা পূর্ব থানার সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ, উত্তরা পশ্চিম থানার সভাপতি হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তুরাগ থানার সভাপতি নাজির হোসেনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়