গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকায় অবস্থিত ডুমনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) এ আয়োজনটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফ্যামিলি কার্ড কার্যক্রম, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ বাস সেবা, কৃষক কার্ড উদ্বোধন, কৃষি ঋণ মওকুফ এবং হামসহ বিভিন্ন জনস্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিষয়। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এসব কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরা হলে উপস্থিত দর্শকদের মাঝে আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও সেবাগুলো সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।