কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবি জানায়, সোমবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর একটি টহল দল উনচিপ্রাং সীমান্তের জসিমের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুই বান্ডিলে থাকা ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবিকে জানিয়েছে।