ঢাকা, ৯ অক্টোবর: নকল ও ভেজাল পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশজুড়ে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের ২৮ জেলায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।৪৩টি দলের একযোগে অভিযান প্রতিবেদন অনুযায়ী, অধিদপ্তরের ৪৩টি দল ঢাকা সহ ২৮ জেলার পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে যে বিষয়গুলো বিশেষভাবে তদারকি করা হয় এলপিজি গ্যাস সিলিন্ডার সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি • নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায় করা হচ্ছে কি না • প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না • ওজন ও পরিমাপে কারচুপি মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি • নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ মধ্য বাড্ডায় নকল কফি-সস কারখানায় ৬ লাখ টাকা জরিমানা একইদিনে রাজধানীর মধ্য বাড্ডায় বিশেষ অভিযান চালায় অধিদপ্তর। সেখানে নামিদামি ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে কফি ও সস বাজারজাত করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ১. দোহা করপোরেট - ২ লাখ টাকা ২. মাসুম এন্টারপ্রাইজ - ২ লাখ টাকা ৩. জুনায়েদ এন্টারপ্রাইজ - ২ লাখ টাকা বাসসের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলো ‘Nascafe Coffee’ American BBQ Sauce’ ও ‘Yellow Mustard Sauce’-এর নকল প্যাকেট ব্যবহার করে বাজারে পণ্য বিক্রি করছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর