গাজীপুরের পিরুজালী উত্তরপাড়ার সকলের সুপরিচিত রাজু—জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও অদম্য মনোবল নিয়ে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন। আর এই সংগ্রামের পথকে একটু সহজ করতে এগিয়ে এসেছে অদম্য ফাউন্ডেশন পিরুজালী। প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছে, খুব শিগগিরই রাজুর বাড়িতে একটি নতুন রান্নাঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু হবে।রাজুর পরিবার দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটে রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, প্রতিবন্ধী হওয়া স্বত্বেও এখনো তিনি সরকার ঘোষিত প্রতিবন্ধী ভাতার আওতায় আসতে পারেননি। ফলে জীবনের নিত্য প্রয়োজনীয় ব্যয়ও অনেক সময় জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের। এলাকাবাসী মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের আরও নজরদারি ও উদ্যোগ থাকলে রাজুর মতো অসহায় মানুষরা সরকারি সুবিধা পাওয়ার সুযোগ পেতেন। তারা বলেন, “এমন মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। সামান্য সহায়তাও একটি পরিবারের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।”রাজুর পাশে দাঁড়ানোর জন্য অদম্য ফাউন্ডেশনসহ স্থানীয় তরুণসমাজ ইতোমধ্যে আহ্বান জানিয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে অনুরোধ করা হচ্ছে।ডোনেশন পাঠানোর নম্বর: 01781024418( বিকাশ / নগদ / রকেট) অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব-রাজুর জন্য আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের বড় সহায়।