August 12, 2026, 12:26 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষায় “অটোপাসের ভুয়া গুজব: বাউবি কর্তৃপক্ষের সতর্কীকরণ

হাবিবুর রহমান

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করেছে। ফেসবুকে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারীদের অটোপাস দেওয়া হয়েছে বা দেওয়া হবে”, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান আজ (১৫ অক্টোবর ২০২৫) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাউবির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার তথ্য কেবলমাত্র বাউবির অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd এ প্রকাশিত হয়। তাই বিএ এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী, টিউটর ও সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে বাউবির অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।



ফেসবুকে আমরা