August 12, 2026, 12:27 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমান প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পৌনে এক ঘণ্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার ছুটির অজুহাতে জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রেখেছে। প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০ থেকে ৭০০ শ্রমিক আন্দোলনে যোগ দেন। তারা জানান, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অবরোধ চলাকালে শ্রমিকরা মহাসড়কে বসে স্লোগান দেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।

গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলমও জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে, যার ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 



ফেসবুকে আমরা