August 12, 2026, 12:26 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মোসাব্বির হোসেন সঞ্জুকে চান তৃণমূলের নেতা-কর্মীরা

বিশেষ প্রতিনিধি

পাবনা জেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সফল সভাপতি এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জুকে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় দলের তৃণমূলের নেতা-কর্মীরা।তৃণমূলের একাংশের নেতৃত্বমুক্ত নেতাকর্মীরা মনে করেন, মোসাব্বির হোসেন সঞ্জু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে জেলা বিএনপি আগের তুলনায় আরও শক্তিশালী, সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা দলের ছাত্র, যুবক ও বিভিন্ন পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাদের বিশ্বাস।বিশ্লেষকরা বলছেন, মোসাব্বির হোসেন সঞ্জুর নেতৃত্বে জেলা বিএনপি নতুন শক্তি, ঐক্য ও দিকনির্দেশনা পাবে। তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং কর্মীদের প্রতি আন্তরিকতা পাবনার রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূলের অসংখ্য নেতা-কর্মী এই প্রস্তাবের প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন। তারা আশা করছেন, জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্ধারণে এই জনমতের প্রতিফলন ঘটবে এবং মোসাব্বির হোসেন সঞ্জুর নেতৃত্বে পাবনা জেলা বিএনপি আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।



ফেসবুকে আমরা