June 15, 2026, 1:02 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

১৫ জুন ২০২৬ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গাজীপুর জেলা। বর্তমানে জেলায় মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে প্রায় ২৫ লাখ ৩০ হাজার মানুষ কর্মরত রয়েছেন, যা গাজীপুরকে বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সোমবার (১৫ জুন) গাজীপুরে অনুষ্ঠিত “অর্থনৈতিক শুমারি ২০২৪ : ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার”-এ এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ছোট দোকানসহ সব ধরনের অর্থনৈতিক কার্যক্রমকে শুমারির আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, গাজীপুরে শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির এই তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা