August 12, 2026, 12:27 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুর-২ আসনের রূপকার ত্যাগী বিএনপি নেতা ড. মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

তৃণমূল বিএনপির দাবি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হোন ড. মাজহারুল আলম। গাজীপুর-২ আসনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির ত্যাগী ও নিবেদিতপ্রাণ প্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাজহারুল আলম। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দমন-নিপীড়নের সময় রাজপথে নির্ভীকভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত এই নেতা কঠিন সময়েও দলীয় নেতা-কর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তৃণমূল বিএনপি নেতাকর্মীরা জানাচ্ছেন, ড. মাজহারুল আলম শুধু একজন রাজনীতিক নন, বরং তিনি গাজীপুর-২ আসনের উন্নয়ন ও গণমানুষের অধিকারের প্রতীক। দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে বিএনপির পতাকা উঁঠিয়ে রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে ড. মাজহারুল আলমকে মনোনয়ন দিলে তৃণমূল বিএনপির স্বপ্ন পূরণ হবে। এক স্থানীয় বিএনপি নেতা বলেন। ড. মাজহারুল আলম শুধু নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। দলের সংকটে তিনি ছিলেন রাজপথে, জনগণের পাশে। আমরা চাই এবার তিনি ধানের শীষের প্রার্থী হয়ে জনগণের ভোটে বিজয়ী হোন। বিএনপি সংশ্লিষ্ট মহল মনে করছে, জনগণের আস্থা, তৃণমূলের সমর্থন এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড. মাজহারুল আলম গাজীপুর-২ আসনে বিএনপিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।



ফেসবুকে আমরা