April 19, 2026, 2:27 pm
শিরোনাম:
গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা

করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে অবৈধ বালুবাহী একটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিবহন ও পাচারের সময় প্রায় ৮০ ঘনফুট বালি বোঝাই একটি নম্বরবিহীন ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত বালুবাহী ট্রাকটি স্থানীয় ব্যবস্থাপনায় হেয়াকো বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। এদিকে, সহকারী বন সংরক্ষক ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট টহল দল অংশগ্রহণ করেন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অভিযানে সংশ্লিষ্ট টিমের সফলতায় সন্তোষ প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বন অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার ও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। বন বিভাগের এমন নিয়মিত অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা