শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ পরিবর্তনের লক্ষ্যে “শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় (CE-SBC) বিষয়ক এক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কমিউনিটি ডায়ালগের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর। ডায়ালগে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, নারী নেত্রী, যুবসমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার সুরক্ষা, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবার ও সমাজে ইতিবাচক আচরণ পরিবর্তন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করা সহজ হবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে শিশু, কিশোর-কিশোরী ও নারীবান্ধব সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন