শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশু কিশোর-কিশোরী, ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় CE-SBC বিষয়ক একটি কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া দক্ষিণপাড়া এলাকায় এ কমিউনিটি ডায়লগের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা তথ্য অফিস, গাজীপুর। কমিউনিটি ডায়লগে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, নারী প্রতিনিধি এবং শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। আলোচনায় শিশুদের অধিকার, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।বক্তারা বলেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কমিউনিটি ডায়লগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি সচেতন, সুস্থ ও উন্নত সমাজ গঠনের আহ্বান জানান