June 15, 2026, 7:46 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৯টি ড্রাম চিমনি ধ্বংস, বন্ধ করা হলো কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯টি অবৈধ ড্রাম চিমনি ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে ভাটাগুলোর চিমনি, কিলন এবং প্রায় ১ কোটি পিস কাঁচা ইট ধ্বংস করে নষ্ট করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত এসব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন দক্ষ ও চৌকস ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা। পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জানিয়েছে, পরিবেশ বিপর্যয় রোধে অবৈধ ইটভাটা বন্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা