June 15, 2026, 10:44 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দুই দিনব্যাপী রিজেনারেটিভ এগ্রিকালচার ফর ফুড সিকিউরিটি, শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি  হয়েছে। ১৩ ডিসেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় “কৃষিকে টেকসই ও জীবন্ত রাখার জন্য বিজ্ঞান, নতুন চিন্তা ও বাস্তব প্রয়োগ”  শীর্ষক আকর্ষণীয় সেশন দিয়ে, যেখানে দেশের শীর্ষ গবেষক, নীতি–নির্ধারক এবং আন্তর্জাতিক অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলিত হয় বিজ্ঞান, উদ্ভাবন ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়। সমাপনী দিনে চিফ প্যাট্রন  হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপিএম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্পেস এর প্রধান ড. স্টিফেন মান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুরের প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই। এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষকবৃন্দ এবং সম্মেলনে রেজিস্ট্রেশনকারী গবেষণকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ উপস্থাপনা, যা রিজেনারেটিভ কৃষি প্রযুক্তি, মাটির স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি, উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর নতুন দিগন্ত উন্মোচন করে। পরে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী উদ্ভাবনমূলক উন্মুক্ত পোস্টার প্রেজেন্টেশন। সমাপনী অধিবেশনে সম্মেলনের সার্বিক কার্যক্রমের সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরেন সায়েন্টিফিক কমিটির কনভেনার প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। এরপর প্রধান অতিথি ওরাল, পোস্টার এবং ওরাল ফ্ল্যাশ ক্যাটাগরিতে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেন আউটস্ট্যান্ডিং  প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে রিজেনারেটিভ কৃষিকে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং গবেষক ও কৃষিবিদদের নবউদ্যমে কাজ চালিয়ে যাওয়ার আহŸান জানান। ঐতিহাসিক এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয় ও খাদ্য নিরাপত্তার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রিজেনারেটিভ কৃষি সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর একটি পথনির্দেশনা।” এই আন্তর্জাতিক সম্মেলন গবেষক, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান বিনিময়, নীতি সংলাপ এবং ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য আশা প্রকাশ করেন, সম্মেলন থেকে প্রাপ্ত গবেষণালব্ধ জ্ঞান ও সুপারিশসমূহ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাস্তব ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে এবং রিজেনারেটিভ কৃষিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অর্গানাইজিং কমিটির কনভেনার ও গাকৃবির  ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ সকল অতিথি, গবেষক, স্পনসর এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সফল পরিসমাপ্তি ঘোষণা করেন। এ সম্মেলন নবীন গবেষণা, উদ্ভাবন, নীতি সংলাপ এবং ভবিষ্যৎ সহযোগিতার এক উৎকৃষ্ট সমন্বয়ের মাধ্যমে এই সম্মেলন রিজেনারেটিভ কৃষিকে এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।



ফেসবুকে আমরা