June 15, 2026, 10:43 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাকৃবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

হাবিবুর রহমান গাজীপুর

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩৬ শে জুলাই চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুশৃঙ্খল মার্চপাস্টের  মাধ্যমে।   এ   আয়োজনে  শিক্ষক,  শিক্ষার্থী,  কর্মকর্তা  ও   কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও বিজয়ের আবেশ। সকাল ৯টা   ১৫   মিনিটে   গাকৃবির   ভাইস-চ্যান্সেলর   প্রফেসর   ড.   জিকেএম   মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য বিজয় দিবসের আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়   শহিদ   মিনারে   পুষ্পস্তবক   অর্পণ   করেন   উপাচার্য।   পরে   পৃথক   পৃথকভাবে পুষ্পস্তবক   অর্পণ   করেন   শিক্ষক   সমিতি,   বিশ্ববিদ্যালয়ের   প্রাইমারি   ও   হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকতা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।   পরবর্তীতে   সকাল   ৯টা   ৩০   মিনিট   থেকে   বিশ্ববিদ্যালয়ের   শিক্ষক, কর্মকর্তা   ও   কর্মচারীবৃন্দের   সন্তানদের   জন্য   আয়োজন   করা   হয়   চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে শিশুকিশোরদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা।  একই   সময়ে   বিশ্ববিদ্যালয়ের  ছাত্র  ও  ছাত্রী,   শিক্ষক,   কর্মকর্তা,  কর্মচারী   ও শ্রমিকগণের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে বিভিন্ন ইভেন্টে প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি   সংক্ষিপ্ত   আলোচনাসভা   অনুষ্ঠিত   হয়।   আলোচনা   সভায়   প্রধান   অতিথি হিসেবে   উপস্থিত   ছিলেন   বিশ্ববিদ্যালয়ের   ভাইস-চ্যান্সেলর   প্রফেসর   ড.   জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও  উপস্থিত   ছিলেন  ডিন,  পরিচালক,   শিক্ষক  সমিতির  সভাপতি   ও  সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের   রেজিস্ট্রার,   প্রক্টরসহ   শিক্ষক-শিক্ষার্থী,   কর্মকর্তা-কর্মচারী   ও শ্রমিকবৃন্দ। দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময়   প্রধান   অতিথির   বক্তব্যে   ভাইস-চ্যান্সেলর   বলেন,   “মহান   বিজয়   দিবস   আমাদের জাতীয় জীবনের   সর্বোচ্চ গৌরব ও   অহংকারের   প্রতীক। ১৯৭১ সালে   লাখো   সূর্য সন্তান   শহিদের   আত্মত্যাগের   বিনিময়ে   অর্জিত   স্বাধীনতা   আমাদের   শুধু   একটি ভূখР  নয়,   দিয়েছে   আত্মপরিচয়,   মর্যাদা   ও   আত্মবিশ্বাস।   এদিক   থেকে   ১৬ই ডিসেম্বরের মহান বিজয় এবং ২৪’র গণঅভ্যুত্থানের ৫ই আগস্টের বিজয় যেন একই সূত্রে গাঁথা। কারণ দুটি বিজয়ই অর্জিত হয়েছে বৈষম্যের প্রতিরোধী চেতনার মাধ্যমে।



ফেসবুকে আমরা