June 15, 2026, 4:45 pm
শিরোনাম:
হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল

গাজীপুরের কালিয়াকৈরে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান: তরুণ প্রজন্মের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান। শনিবার (০১ নভেম্বর ২০২৫) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নাগচলা মধ্যপাড়ায় এই মনোজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিমূলক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। জেলা তথ্য অফিস, গাজীপুরের আয়োজনে এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, গণযোগাযোগ।অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতন নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা